ডুপ্লিকেট লিস্টিং পলিসি
সর্বশেষ হালনাগাদ: 2026-07-24
১. উদ্দেশ্য
একই জমি/প্রপার্টি একাধিক এজেন্ট বা বিক্রেতা লিস্ট করলে ক্রেতার বিভ্রান্তি ও কমিশন-বিরোধ এড়াতে এই নীতি।
২. প্রপার্টি সনাক্তকরণ (Fingerprint)
জমি/প্লট একটি পার্সেল হিসেবে চিহ্নিত হয়: উপজেলা + মৌজা + দাগ নং + খতিয়ান নং। এই তথ্য মিলে গেলে দুটি লিস্টিং একই পার্সেল ধরা হয়।
৩. ডুপ্লিকেট সনাক্ত হলে
কোনো এজেন্ট এমন একটি পার্সেল সাবমিট করলে যা ভিন্ন এক বিক্রেতার ইতিমধ্যে লাইভ/রিভিউ-পেন্ডিং লিস্টিং-এ আছে, নতুন লিস্টিংটি স্বয়ংক্রিয়ভাবে অ্যাডমিন রিভিউতে হোল্ড হবে (auto-publish থাকলেও)। এটি 'Duplicates' কিউতে আলাদা করে দেখানো হয়।
৪. Canonical লিস্টিং
এক পার্সেলের জন্য পাবলিকে একটিই লিস্টিং প্রাধান্য পায়: প্রথমে মালিকানা-যাচাইকৃত (KYC) বিক্রেতা/অনুমোদিত এজেন্ট, তা না থাকলে যিনি আগে দিয়েছেন (first-come)। বাকিদের অ্যাডমিন reject করতে পারে অথবা co-listing হিসেবে যুক্ত করতে পারে।
৫. লিড ও কমিশন (Procuring Cause)
যে এজেন্টের লিস্টিং/লিংক দিয়ে ক্রেতা যোগাযোগ করবে সেই এজেন্ট লিড ও কমিশন পাবেন (বিদ্যমান কমিশন-ভাগ অনুযায়ী)। মালিক-অনুমোদিত লিস্টিং অগ্রাধিকার পায়।
৬. অপব্যবহার
বারবার অন্যের পার্সেল ডুপ্লিকেট করলে সতর্কতা → অ্যাকাউন্ট সাসপেনশন।
